পটুয়াখালীর মহিপুরে ১৪ হাজার টাকায় বিক্রি হলো ২.৫ কেজি ইলিশ।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে বুধবার আড়াই কেজি ওজনের একটি ইলিশ নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়।
স্থানীয় ফয়সাল ফিসের মাধ্যমে বিক্রি হওয়া এই মাছটি কুয়াকাটার কাছের বঙ্গোপসাগরে জেলেরা ধরেছিলেন।
ফয়সাল ফিসের মালিক মো. মেহেদী ফয়সাল জানান, এমন বড় ইলিশ খুব কমই ধরা পড়ে। মাছটি খোলা বাজারে নিলামে ৫ হাজার ৬০০ টাকায় ডাকের মাধ্যমে উন্মুক্ত করা হয় এবং এক মৎস্য ব্যবসায়ী ১৪ হাজার টাকায় ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক জানিয়েছেন, মাছটি ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এবং আশা করা হচ্ছে ভালো দাম পাওয়া যাবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় জেলেরা এখন বড় ইলিশ ধরতে পারছে, যা তাদের আয়ের ক্ষেত্রে সহায়ক।

মতামত দিন