জাতীয়
ছবি: সংগৃহীত

উপাচার্যের মৌখিক আশ্বাসে রাবি শিক্ষকরা প্রত্যাহার করলেন শাটডাউন কর্মসূচি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। উপাচার্যের মৌখিক আশ্বাস পাওয়ার পর তারা কর্মসূচি থেকে সরে আসেন।

শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং রাকসু সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিশ্চিত করা তাদের মূল লক্ষ্য। তবে তারা জোর দিয়ে বলেছেন, অতি দ্রুত লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এর আগে, বুধবার রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন জানান, প্রশাসনের আশ্বাসে ৭ কার্যদিবসের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আবার কঠোর কর্মসূচি নেওয়া হবে।

মতামত দিন