জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ৬৩২ জন ভর্তি।

নিজেস্ব প্রতিবেদক:

গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৩২ জন ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৭ জন, বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন এবং খুলনা বিভাগে ৩৩ জন ভর্তি হয়েছেন।

এর আগে, গত রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মোট ৪৪,৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মতামত দিন