ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬৮।
নিজেস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে।
একই সময়ে ৬৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৩ হাজার ১৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬০ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৯ দশমিক ৭ শতাংশ।
এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন