রাবি প্রশাসনের আশ্বাসে কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত।
নিজেস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ বুধবার (২৪ সেপ্টেম্বর) শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোক্তার হোসেন এবং কোষাধ্যক্ষ মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর রাবি প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।
এ প্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান শাটডাউন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়িত না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি গ্রহণের সম্ভাবনা রয়েছে।

মতামত দিন