দুদক ও টিআইবি স্বাক্ষর করল পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ (২৪ সেপ্টেম্বর) পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সমঝোতা স্মারকটি দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১১টায় স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি একযোগে গণসচেতনতা বৃদ্ধি, নৈতিক মানোন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ, প্রচারাভিযান এবং বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করবে। এর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে পদ্ধতিগত উৎকর্ষ ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
দুদক ও টিআইবি এর পূর্ববর্তী সমঝোতা স্মারকগুলো ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে স্বাক্ষরিত হয়েছিল। নতুন এই সমঝোতা স্মারকের মেয়াদ শুরু হবে ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত।
মতামত দিন