জাবি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ।
সুপ্রিমকোর্টের আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য শিহাব উদ্দিন খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই নোটিশ পাঠান।
আইনজীবী শিহাব উদ্দিন খান গণমাধ্যমকে জানান, নোটিশটি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন, কুরুচিপূর্ণ এবং মানহানিকর মন্তব্য করেছেন। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তাকে তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।”
প্রসঙ্গত, সম্প্রতি এক বক্তব্যে মুফতি আমির হামজা দাবি করেছিলেন, তিনি জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সুযোগ পেয়ে সেখানে থাকাকালীন আবাসিক ছাত্ররা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে। তার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনও প্রতিবাদ জানিয়েছিল। আইনি নোটিশের মাধ্যমে এই বিষয়টিতে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলো।

মতামত দিন