জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৬৬৪ জন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৮ জন এবং ঢাকার বাইরে বরিশালে ১৩৬, চট্টগ্রামে ৭৬, রাজশাহীতে ৫৭, রংপুরে ৪৭, ময়মনসিংহে ১৭ ও সিলেটে ৬ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরের জেলাগুলোসহ ঢাকা  বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৭ জন।

এর আগে রোববার চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।

এ পর্যন্ত দেশে এডিস মশাবাহিত এই রোগে মোট ১৮২ জন মারা গেছেন—এর মধ্যে ৯৩ জন পুরুষ ও ৮৯ জন নারী। এছাড়া, বছরজুড়ে ৪৩ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মতামত দিন