রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ৭জন।
রাজধানীর মহাখালী এলাকায় গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন গুলশান ক্লিন এন্ড কেয়ারের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। এছাড়া আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪) এবং কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১) অন্তর্ভুক্ত।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেলের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন লাগার কারণে সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধরা বর্তমানে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, তবে ঠিক কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিছুক্ষণ পর জানানো হবে।

মতামত দিন