৩৯ পুলিশ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি।
নিজেস্ব প্রতিবেদক:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতির তথ্য সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যোগদানপত্র দাখিল করবেন।
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।


মতামত দিন