জাতীয়
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী টিম আজ বিকালে ইসির সঙ্গে বৈঠকে বসবেন।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী দল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আখতার আহমেদ রোববার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, গণতান্ত্রিক নির্বাচনে ইইউ দেশের সঙ্গে সহায়তা করবে। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে তারা ইসি এবং সুধীসমাজের সঙ্গে কাজ করবে, যাতে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়।

তিনি আরও জানান, ইইউ ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলা, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন রোধে সমন্বয় করতে আগ্রহী। এর আগেই, গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে একটি বৈঠক করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। আন্তর্জাতিক মানের, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিশেষজ্ঞ পর্যবেক্ষকদল ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

মতামত দিন