জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে রাজধানী ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো সোমবার ভোর থেকে বন্ধ রয়েছে। কারণ, চালক, সুপারভাইজার ও সহকারী শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন।

একমাত্র একতা ট্রান্সপোর্টের বাসই সচল থাকায় যাত্রীরা বিকল্প ব্যবস্থা খুঁজতে বাধ্য হয়েছেন।

শ্রমিকরা অভিযোগ করেছেন, রাজশাহী-ঢাকা রুটে দীর্ঘদিন ধরে বেতন খুবই কম। প্রতিটি ট্রিপে চালকের জন্য ১১০০–১২৫০ টাকা, সুপারভাইজারের জন্য ৫০০ টাকা এবং সহকারীর জন্য ৪০০ টাকা প্রদান করা হয়। তাদের দাবি, চালকের বেতন প্রতি ট্রিপে অন্তত ২ হাজার টাকা হওয়া উচিত।

চালকরা জানান, চলতি মাসের ৭ থেকে ৯ সেপ্টেম্বর এবং ২৩ আগস্টও বেতন বৃদ্ধির দাবিতে বাস চলাচল বন্ধ হয়েছিল। মালিকদের দেওয়া প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়ন হয়নি। তাই পুনরায় আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। তারা জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকপক্ষ আলোচনা চলার মধ্যেই মাত্র ১০০ টাকা বেতন বৃদ্ধি প্রস্তাব করেছে। তবে শ্রমিকরা তা মেনে নেননি।

মতামত দিন