জাতীয়
ছবি: সংগৃহীত

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ পরীক্ষার ফলাফল। এতে মোট ১ হাজার ৬১৪ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।


গত ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার ৫১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় এক লাখ পরীক্ষার্থী অংশ নেন। তবে নিয়োগ হবে মাত্র ১৫৯ জনকে—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষার মোট নম্বর ২০০—বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ৪০ এবং গণিত ও মানসিক দক্ষতায় ৬০।

এছাড়া বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ বা অসঙ্গতি পাওয়া গেলে লিখিত বা মৌখিক পরীক্ষার যেকোনো ধাপে তার প্রার্থিতা বাতিল করা হবে।

মতামত দিন