জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড.এইচ এম মোশারফ হোসেনের ডাকসু কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে ২০২৫ সালের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর)
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করেন।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহ্মদ স্বাক্ষরিত এক নিয়োগপত্রে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ডাকসু গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য ড. মোশারফকে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দিয়েছেন।

গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণত ডাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


মতামত দিন