ভাতা’ নিয়ে সুখবর পেলেন ৯ম ও ১০ম গ্রেডের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
নতুন ভাতা কাঠামো অনুযায়ী:
-
গ্রেড-৯ ও তার উপরের কর্মকর্তা: প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে দৈনিক ভাতা হবে ৮০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। মাঠসংযুক্ত অবস্থার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা, পূর্বে যা ছিল ৭০০ টাকা।
-
গ্রেড-১০ বা তার নিচের কর্মচারী: প্রশিক্ষণ কেন্দ্রে ভাতা হবে ৬০০ টাকা (আগে ৫০০ টাকা), আর মাঠসংযুক্ত অবস্থায় ভাতা হবে ৭০০ টাকা (আগে ৬০০ টাকা)।
এর আগে গত আগস্টে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তাদের সম্মানী এবং প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই সময় প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
চলতি বছরের জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা কার্যকর হয়েছে। এতে কর্মরতদের ন্যূনতম সুবিধা নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা।
প্রজ্ঞাপনে ভাতা ব্যবহারের শর্তও নির্ধারণ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে ব্যয় করতে হবে এবং অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। ব্যয়ে আর্থিক অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী হবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রতিটি বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে গ্রেড-৯ ও তার উপরের পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা প্রতিদিন ১,২০০ টাকা, আর গ্রেড-১০ ও তার নিচের কর্মচারীর জন্য দৈনিক ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন