জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে সর্বাধিক ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

মতামত দিন