জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলব্রিজের কাছে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে এই ঘটনা ঘটে।

স্থানীয় সহকারী স্টেশনমাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ইঞ্জিনের সমস্যার কারণে ট্রেনটি শায়েস্তাগঞ্জে থেমে আছে। বিকল ইঞ্জিন সরানোর পর শায়েস্তাগঞ্জে আসা অন্য ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে পারাবত এক্সপ্রেসকে পুনরায় সিলেটের পথে পাঠানো হবে।

ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী জানান, চলন্ত অবস্থায় খোয়াই নদী পার হওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তিনি বলেন, দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান কাজ করছে না, তাই ট্রেনটি থামানো ছাড়া উপায় ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

মতামত দিন