চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি নিয়োগ।
মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল আউয়ালকে পাঠানো হয়েছে চট্টগ্রামে। নরসিংদীর ডিসি হচ্ছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে দায়িত্ব দেওয়া হয়েছে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের বদলি অব্যাহত রয়েছে। এর আগে গত ২৫ আগস্ট সরকার আরও ছয় জেলার ডিসি পরিবর্তন করেছিল। ওই জেলাগুলো হলো—কুষ্টিয়া, খুলনা, নেত্রকোণা, কুড়িগ্রাম, মেহেরপুর ও পটুয়াখালী।
মতামত দিন