জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনে নিয়োগ।
এখন প্রশ্ন উঠেছে—তার স্থলাভিষিক্ত হবেন কে? আলোচনায় আছেন দুইজন শীর্ষ কর্মকর্তা। একজন ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, অন্যজন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
প্রসঙ্গত, মাত্র কয়েক সপ্তাহ আগেই, গত ২৮ আগস্ট, মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছিল। সেদিন মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব বানানো হয়।
৮২ ব্যাচের এই ক্যাডার কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। পদায়ন ও পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তো ছিলই, সচিব ও ডিসি নিয়োগেও আর্থিক লেনদেনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফলে প্রশাসনের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দেয়।

মতামত দিন