জাতীয়
ছবি: সংগৃহীত

‘খেতে যাওয়ার ঘটনায়’ মোহাম্মদপুর জোনের তিন পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের দায়িত্বের সময় খাওয়ার সুযোগ নেওয়ার জন্য। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত ব্যাখ্যা প্রকাশ করা হয়।

পোস্টে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশে স্পর্শকাতর সময়কালে দায়িত্ব ও বিশ্রামের বিষয় নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট এসওপি (স্টেটমেন্ট অব পারপাস) রয়েছে। এতে কর্মচারীদের পর্যায়ক্রমে খাবার ও বিশ্রামের সুযোগ দেওয়ার ব্যবস্থা থাকলেও, দায়িত্বরত সদস্যরা সবাই একই সময় সেই সুযোগ পান না। মোহাম্মদপুর জোনের ওই কর্মকর্তারা এই নিয়ম অনুসরণ করেননি।

এর প্রেক্ষিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি সদর দপ্তর থেকে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তিনজন কর্মকর্তাকে সরানো হয়। সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসানকে সদর দপ্তরে, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নিয়ম মেনে দায়িত্ব পালন নিশ্চিত করা পুলিশ সদস্যদের জন্য অপরিহার্য এবং সকলকে তা মানতে হবে।

মতামত দিন