জাতীয়
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় দোকানঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল কলস ভর্তি রূপার কয়েন।

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দোকানঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে প্রায় ২২ কেজি রূপার কয়েনের একটি কলস পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো ব্রিটিশ শাসনকালে ব্যবহৃত ভারতীয় রুপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গার দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম  তার জমিতে ড্রেজার মেশিন চালাচ্ছিলেন। মাটি কাটার সময় মেশিনের সঙ্গে একটি ভারি পিতলের কলস  উঠে আসে। খুলে দেখা যায়, সেটিতে ১ হাজার ৮৭৬টি ঝকঝকে রূপার কয়েন ছিল।

স্থানীয় স্বর্ণকাররা বলছেন, সাধারণ রূপা হিসেবে এর প্রতি মুদ্রার মূল্য ১৫০০-১৮০০ টাকা হলেও  ঐতিহাসিক দিক বিবেচনা করলে এর মূল্য অনেক গুণ বেশি হতে পারে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েন জব্দ করে। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এগুলো পরীক্ষা করে মূলত ব্রিটিশ আমলের মুদ্রা কিনা তা নিশ্চিত করা হবে।

মতামত দিন