জাতীয়
ছবি: সংগৃহীত

পিতৃত্বকালীন ছুটি নিয়ে যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নারীরা বর্তমানে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন, কিন্তু পুরুষদের জন্য কোনো পিতৃত্বকালীন ছুটি নেই। একক পরিবারে কর্মজীবী দম্পতিদের বাস্তবতায়, সন্তান জন্মের পর স্ত্রীর যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর প্রস্তাব করেছে।

এই প্রস্তাব সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী:

  • নবজাতকের জন্মের প্রথম ৬ মাসের মধ্যে পিতার জন্য ১৫ দিনের ছুটি।

  • বিশ্বের অন্তত ৭৮ দেশে পিতৃত্বকালীন ছুটি কার্যকর রয়েছে।

  • পার্শ্ববর্তী দেশ ভারতের সরকারি কর্মচারীরা ১৫ দিনের, পাকিস্তানের সরকারী কর্মকর্তা এক মাসের পিতৃত্বকালীন ছুটি পান।

  • স্ত্রী ও শিশুর মানসিক ও শারীরিক সুস্থতার জন্য পিতার উপস্থিতি অত্যন্ত জরুরি।

  • যেসব পরিবারে উভয় পিতা-মাতা কর্মজীবী, সেখানে ছুটি বিশেষভাবে প্রয়োজন।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১)-এর রুলস ১৯৭-এ কেবল মাতৃত্বকালীন ছুটি উল্লেখ রয়েছে, পিতৃত্বকালীন ছুটি সংক্রান্ত কোনো বিধান এখনও নেই। প্রস্তাবে বলা হয়েছে, প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে।

পিতৃত্বকালীন ছুটি শুধু একটি ছুটি নয়; এটি নবজাতক, মা এবং বাবার সুস্থতা নিশ্চিত করতে, পরিবারের ভারসাম্য বজায় রাখতে এবং পিতার সক্রিয় দায়িত্ব নিশ্চিত করতে সহায়ক।

মতামত দিন