জাতীয়
ছবি: সংগৃহীত

যে সরকারই ক্ষমতায় আসুক জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী যে সরকারই ক্ষমতায় আসুক, তারা ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ শিরোনামের গ্রাফিতি ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের চেতনার বিরোধী, তারা কখনো ফিরে আসতে পারবে না। এছাড়া, আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।

নতুন সরকারের আগমনের পরও এই গ্রাফিতি বজায় থাকবে কি না জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নতুন সরকার এলে গ্রাফিতি থাকবেনা এমন কোনো প্রশ্নই আসতে পারে না। এটি থাকবে  এবং কোনো কারণে সরানো হবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, শরীয়তপুর ও ঢাকা জেলার প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা।

মতামত দিন