জাতীয়
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আবাসিক হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার, অতিরিক্ত নেশায় মৃত্যুর কারন।

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরের একটি হোটেল থেকে ৩৫ বছর বয়সী টেক্সটাইল ইঞ্জিনিয়ার মামুনুর রহমান মাসুমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আবুল কাশেম সড়কের আবাসিক হোটেলে।

মাসুম মূলত চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মজিবুর রহমানের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন।

পুলিশ ও হোটেল সূত্র জানায়, বৃহস্পতিবার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি চুয়াডাঙ্গায় বেড়াতে আসেন। সবার নেশাগ্রস্ত অবস্থায় হোটেলে ওঠা হয়। পরে তার দুই সঙ্গী চলে গেলেও মাসুম সেখানে থেকে যান। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্বজনরা এসে দেখতে পান, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

খবর পেয়ে ৯৯৯–এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, “লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশায় তার মৃত্যু হয়েছে।”

মতামত দিন