জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশন এক সপ্তাহ বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৩ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের অনলাইন রেজিস্ট্রেশন করার সময় আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।


আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট www.nu.ac.bd/admissions। আবেদন ফি ৫৫০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১,২৭০ টাকা। এই অর্থ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি কলেজে ২৫ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পত্র কোড এন্ট্রি রেজিস্ট্রেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পত্র কোড না দেন বা ভুল তথ্য দেন, তবে তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, আগের ১ সেপ্টেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তিতে যে নিয়ম ও শর্তাবলি ছিল, সেগুলো আগের মতোই প্রযোজ্য থাকবে।

মতামত দিন