জাতীয়
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে এসির বিস্ফোরণে পরিবারের চারজন দগ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

রাতের অন্ধকারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ীতে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী ভবনের ৭ম তলায় একটি পরিবারের চার সদস্য দগ্ধ হন।

দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান—তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কর্মরত। পরিবারটির মূল  ঠিকানা মাদারীপুর সদর উপজেলা।

তুহিনের শ্যালিকা ফারজানা জানান, পরিবারের চারজনই রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তুহিনের ঘরের এসি থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং সবাই দগ্ধ হন। আশেপাশের ভাড়াটিয়ারা দ্রুত আগুন নিভিয়ে রাতেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তার স্ত্রীর ১৫ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ এবং তাওহীদ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজন ভর্তি আছেন, আর তাওহীদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মতামত দিন