জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে বিকল্প সোর্স লাইন নির্মাণকাজে শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থকবে।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরের নির্দিষ্ট এলাকায় বিকল্প সোর্স লাইন নির্মাণের কারণে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় নবাব রোড, মনিপুরী বস্তি, সৌরভ আবাসিক এলাকা, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, মীরের ময়দান, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা, কেওয়া পাড়া, মৎস্য অফিস, অর্নব ও পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।

নির্মাণকাজ শেষ হলে, বিদ্যুৎ সরবরাহ সময়ের আগেই পুনরায় চালু করা হতে পারে।

গ্রাহকদের অসুবিধার জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন