জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সিএ-তে পুনঃনির্বাচিত :প্রধান উপদেষ্টার অভিনন্দন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আবারও আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের কাউন্সিল অব অ্যাডমিনিস্ট্রেশন (সিএ)-এর সদস্য হিসেবে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে।

এই অর্জনে বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত ভোটে ১৫৭টি দেশকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পেয়েছে ৯৭টি ভোট। ১০ দেশের মধ্যে নবম স্থান অধিকার করেছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ২০২৫-২০২৯ মেয়াদে সিএ-র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

পূর্ববর্তী মেয়াদে (২০২১–২০২৫) বাংলাদেশের অংশগ্রহণ ছিল সীমিত। সশরীরে মাত্র একটি সভায় উপস্থিত ছিলেন এবং বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয়। এই কারণে উদ্বেগ ছিল যে পুনঃনির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশকে কম সুযোগ মিলতে পারে।

তবে কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ চ্যালেঞ্জ অতিক্রম করেছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে “উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য” বলে অভিহিত করেছেন।

উপদেষ্টার মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের প্রতিনিধিত্ব ও তৎপরতা আন্তর্জাতিক ডাক ও যোগাযোগ খাতে বাংলাদেশের সক্রিয়তা প্রমাণ করেছে। এভাবে বাংলাদেশ আবারও বৈশ্বিক কূটনৈতিক পরিসরে নিজের অবস্থান মজবুত করতে সক্ষম হয়েছে।

মতামত দিন