জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানবন্দর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর স্টেশন সংলগ্ন এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে ১৩ এপিবিএন ক্যাম্পের বিপরীতে ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা অভিমুখী ট্রেনটি জামতলা রেলগেইট ক্রসিংয়ে পৌঁছালে একটি সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হওয়ার পর ইঞ্জিন থেকে পিছনের চতুর্থ বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষের মেরামতকাজ চলছে এবং এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন