জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ‘হাান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টকে জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘হাান্ডি’ ও ‘ধাবা’ নামের দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অর্থদণ্ড আরোপ করেছে। এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

হাান্ডি রেস্টুরেন্টে খাদ্য প্রস্তুতির সময় অস্বাস্থ্যকর পরিবেশ, পুরনো মাছ ও মাংসের ব্যবহার এবং খাসির মাংসের সাথে ভাত মিশিয়ে সংরক্ষণের অভিযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধাবা রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর সুগন্ধি ব্যবহার এবং মানহীন উপাদান রাখার কারণে ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মানসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য মানুষ এই রেস্টুরেন্টগুলোতে যেতেও আগ্রহী। তবে এই ঘটনা চট্টগ্রামের অন্যান্য প্রতিষ্ঠানের স্বচ্ছতার প্রশ্নও উত্থাপন করেছে।

উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, জরিমানা ছাড়াও প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাদের কার্যক্রম তদারকির আওতায় রাখা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মতামত দিন