সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না: পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় পুলিশ কমিশনার মোটরসাইকেল চালকদের হাতে ফুল তুলে দিয়ে ট্রাফিক আইন মেনে চলার প্রশংসা করেন।
কমিশনার আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। তাই মেট্রোপলিটন এলাকায় এই ধরনের যান চলবে না। এছাড়া যানজট কমানোর জন্যও পুলিশ বিভিন্ন উদ্যোগ নেবে। মোটরসাইকেল চালক ও যাত্রীদের হেলমেট পরার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি জীবন রক্ষাকারী।
১২ লাখ শহরবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত করতে কমিশনার জানিয়েছেন, ফুটপাত হকারমুক্ত করা হবে এবং রাস্তাঘাটে যানজট কমানো হবে। যাতে শহরের সবাই নির্ভয়ে চলাফেরা করতে পারেন।
ফুল বিতরণের এ আয়োজনে ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার মোটরসাইকেল আরোহীদের সচেতন আচরণের প্রশংসা করেন এবং অন্যানকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আহ্বান জানান।
শহরে এই কার্যক্রম সাধারণ মানুষ ও পথচারীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

মতামত দিন