নারায়ণগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার।
নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতভর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কার্যক্রমের অংশ হিসেবে ওই দিন রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস পাওয়া যাবে না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডেমরা–সিদ্ধিরগঞ্জ–গোদনাইল লাইনসংলগ্ন ১০, ১২ ও ১৪ ইঞ্চি ব্যাসের প্রধান বিতরণ পাইপলাইনের একটি অংশে মেরামত কাজ করতে হবে।
ফলে এই সময় নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর ও মুন্সিগঞ্জ অঞ্চলের সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।
তাছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসচাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
মতামত দিন