শিগগিরই স্বাস্থ্য খাতে সাড়ে ৩ হাজার নতুন চিকিৎসক যোগ দিচ্ছেন: স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি জানান, পিএসসি ও বিশেষ বিসিএসের মাধ্যমে ইতোমধ্যে প্রার্থীদের সুপারিশ পাওয়া গেছে। এখন পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছেন তারা।
ডা. আবু জাফর আরও জানান, এ নিয়োগ কার্যক্রম ছাড়াও ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ৩ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।
তার ভাষায়, বর্তমানে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ১২ হাজার ৪০০ চিকিৎসকের পদ শূন্য আছে। এর মধ্যে ৩৮তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে—যাদের মধ্যে ৩০০ জন ডেন্টাল সার্জন এবং বাকি ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন।
তিনি বলেন, ধাপে ধাপে সব শূন্য পদ পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে চিকিৎসা সেবার মান আরও উন্নত হয়।

মতামত দিন