জাতীয়
ছবি: সংগৃহীত

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার মাঠ কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, প্রথমে ১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। এরপর ১৬ নভেম্বর  পর্যন্ত নাগরিকরা তাদের দাবী ও আপত্তি জমা দিতে পারবেন। ১৭ নভেম্বর এসব দাবী ও আপত্তি নিষ্পত্তি করা হবে। এর পরই ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা সর্বজনীনভাবে প্রকাশ করা হবে।

বর্তমানে দেশের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

মতামত দিন