জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান,১৯২৪টি মামলা রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা দিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাপক অভিযান চালিয়েছে। এই অভিযান চলাকালীন ১৯২৪টি মামলা রেকর্ড করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) জানানো হয়েছে, মামলার পাশাপাশি ৩১৪টি গাড়ি ডাম্পিং  এবং ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকার সড়কগুলোতে নিয়মিত ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ডিএমপি।

মতামত দিন