জাতীয়
ছবি: সংগৃহীত

১৭টি বিয়ে করা বন কর্মকর্তা কবির হোসেন সাময়িক বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশাল বিভাগের বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় বদলি হওয়ার পর অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি এক বা দুটি নয়, মোট ১৭টি বিয়ে করেছেন। এছাড়াও যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

এই বিষয় নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ সামাজিক মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেন।

একই সঙ্গে পটুয়াখালী বিভাগের বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয়রা বন কর্মকর্তার বিচার দাবিতে মানববন্ধনও করেছেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

এদিকে, মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মতামত দিন