চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ।
নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১০ জন দগ্ধ হন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরের দিকে গুদামের ভিতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় আশেপাশে থাকা কয়েকজনও দগ্ধ হন। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং কোনো ধরনের প্রাণহানির আশঙ্কা নেই।

মতামত দিন