জাতীয়
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত, সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা।

নিজেস্ব প্রতিবেদক:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক বদলি কার্যক্রম শুরু হতে পারছে না। এনটিআরসিএ-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি এখনো স্থগিত রয়েছে।

প্রাথমিকভাবে, একটি ভেন্ডর প্রতিষ্ঠান বিনামূল্যে সফটওয়্যার তৈরি করেছিল। দেশের ৪৫টি স্কুল-কলেজে শিক্ষকদের তথ্য সংগ্রহ করে ট্রায়াল সম্পন্ন হলেও, সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দেয়।

মাউশি ও ভেন্ডর উভয়ই সফটওয়্যার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে, যার ফলে কার্যক্রমে বিলম্ব ঘটছে। বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে যাচাইয়ের পর নতুন সফটওয়্যার সরকারি উদ্যোগে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের ধৈর্য পরীক্ষা হচ্ছে। মাউশি জানিয়েছে, সফটওয়্যার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম চালু করা সম্ভব হবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান জানিয়েছেন, চলতি বছরের মধ্যে বদলির উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মতামত দিন