জাতীয়
ছবি: সংগৃহীত

“মা,আমার জন্য দোয়া করিও অভিশাপ দিও না”

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার যাত্রাবাড়ী দোলাইরপাড় এলাকার আয়েশামনি আবাসিক হোটেল থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধরা হয়েছে।

মৃত জহিরুল ইসলাম রাকিব (২০) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সাইদুর রহমান। রাকিব স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন।

হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জানান, ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে রাকিব একাই হোটেলে প্রবেশ করেন এবং ২০৬ নম্বর কক্ষ ভাড়া নেন। সে জানিয়েছিল, সেখানে তিনি দু’দিন অবস্থান করবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চেকআউটের সময় ম্যানেজার দরজায় নক করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে থানায় খবর দেওয়ার পর পুলিশ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। মরদেহ বিছানার চাদরের সঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরিদর্শনের সময় পুলিশ কক্ষ থেকে দুটি চিরকুট উদ্ধার করে। একটি চিরকুটে লেখা ছিল, “আমার লাশ চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন।” অন্যটিতে লেখা ছিল, “মা, আমার জন্য দোয়া করিও। অভিশাপ দিও না।”

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

মতামত দিন