জাতীয়
ছবি: সংগৃহীত

মেট্রো স্টেশনে দোকান ভাড়ার দরপত্র ২৪ সেপ্টেম্বর খুলবে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর এমআরটি লাইন-৬–এর আওতাধীন মেট্রো স্টেশনগুলোতে দোকান ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র আগামী ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য এ প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএমটিসিএল পরিচালিত ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬–এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৪টি মেট্রো স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার বাদে) এসব দোকান  ভাড়া দেওয়া হবে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে জমা পড়া আবেদনগুলো ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে (মেট্রোরেল ভবন, লেভেল-৫) উন্মুক্ত করা হবে।

ডিএমটিসিএল আরও জানায়, দরপত্র খোলার সময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। সংশ্লিষ্টদের উন্মুক্তকরণ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মতামত দিন