জাতীয়
ছবি: সংগৃহীত

উজানের ঢলে ফুলবাড়ীতে নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত।

নিজেস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে ধরলা, বারোমাসিয়া ও নীলকমলসহ সবগুলো নদীর পানি বেড়ে গেছে। এতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানির নিচে তলিয়ে গেছে আমনসহ নানা ধরনের ফসলি জমি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, পানি আরও বাড়লে তলিয়ে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, উজানের প্রবল বর্ষণের কারণে আগামী দুদিন নদীর পানি বাড়তে পারে।

সোনাইকাজী গ্রামের কৃষক জানান, সোমবার সকাল থেকে ধরলার পানি হঠাৎ করেই বাড়তে শুরু করে। এভাবে বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী দুদিন ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বাড়তে পারে। ফলে জেলার বিভিন্ন নদনদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

মতামত দিন