জাতীয়
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা ঘিরে চট্টগ্রাম জেলা পুলিশের ১৭ দফা নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশ নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনসে আয়োজিত এ বৈঠকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন থানার ওসিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, দুর্গাপূজা কেবল ধর্মীয় আয়োজন নয়, এটি জাতির সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈঠকে পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষায় কুইক রেসপন্স টিম গঠন, ভলান্টিয়ার নিয়োগ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা ও গুজব প্রতিরোধের মতো নানা বিষয় আলোচিত হয়। পুলিশ সুপার এ সময় ১৭ দফা নির্দেশনা দেন।

তার নির্দেশনায় ছিল—প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকের তালিকা থানায় জমা দেওয়া, নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা, মণ্ডপে মনিটরিং ব্যবস্থা রাখা এবং পূজা উপলক্ষে মেলা বা অতিরিক্ত আয়োজন থেকে বিরত থাকা।

পুলিশ আশ্বাস দিয়েছে, প্রয়োজনে জেলা কন্ট্রোল রুমে (০১৩২০-১০৮৩৯৮) যোগাযোগ করলে তাৎক্ষণিক সাড়া দেওয়া হবে।

মতামত দিন