জাতীয়
ছবি: সংগৃহীত

চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠানো হলো।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শক বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে, কারণ তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এবং যে কর্মকর্তা/পরিদর্শকরা অবসরে গেছেন, তারা হলেন— এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশের চাকরিবিধি, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের অবসর কার্যকর করা হলো। তারা এই অবসরের সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা নিয়ম অনুযায়ী পাবেন।

মতামত দিন