জাতীয়
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছায় সোমবার দুপুরে যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার কারণে রংপুর ও লালমনিরহাটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা গেছে। এছাড়া, বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন এখনও আটকা রয়েছে।

মতামত দিন