জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  তিনি মন্দিরে পৌঁছান এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘‘সবসময় আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে, তবে তা সম্ভব হয় না।  পূজা উপলক্ষ্যে অন্তত বছরে একবার হলেও দেখা ও কথা বলার সুযোগ হয়।’ তিনি এ সময় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

হিন্দু ধর্মীয় নেতারা বৈঠকে জানান, গত বছরের তুলনায় এ বছর দেশজুড়ে এক হাজারেরও বেশি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে এবং পূজামণ্ডপ নির্মাণ ও প্রস্তুতির কাজ জোরেশোরে এগিয়ে চলছে।

মতামত দিন