যমুনা অভিমুখে আন্দোলনকারীদের ওপর পুলিশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।
নিজেস্ব প্রতিবেদক:
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন। তারা ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানার নিয়ে জাতীয়করণের দাবি জানাচ্ছিলেন।
হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষকরা ফিরে গিয়ে আবার প্রেস ক্লাবের সামনে একত্র হন।
শিক্ষকরা দাবি করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী, বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করা প্রয়োজন।

মতামত দিন