কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মো.আ.মান্নান।
নিজেস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে মো. আ. মান্নানকে নিয়োগ দিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আ. মান্নান—যিনি বর্তমানে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) পদে কর্মরত—তাকে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মতামত দিন