জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৬৩৬।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন।

একই সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, মৃত পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন রয়েছেন।

অন্যদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরে বরিশাল ও ঢাকা বিভাগে ১৩১ জন করে, চট্টগ্রামে ৯২ জন, খুলনায় ২৯ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে সাতজন, ময়মনসিংহে ছয়জন এবং সিলেটে চারজন। রাজধানীতে উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ১০৫ জন ও দক্ষিণে ৯৭ জন।

এ সময় ৫০২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। আর আক্রান্ত হয়েছেন মোট ৩৮ হাজার ৫২৭ জন।

মতামত দিন