সাত পুলিশ কর্মকর্তার পদক সরকারিভাবে প্রত্যাহার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব পুলিশ সদস্য নিজ কর্মস্থল থেকে পালিয়ে গেছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, সেই সাতজনের পদক প্রত্যাহার করা হলো।
পদক প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
-
রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত।
-
রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
-
বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম।
-
সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক।
-
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস।
-
র্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার।
-
এপিবিএন-১৩-এর পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।
প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, পদক প্রত্যাহার হওয়া এই কর্মকর্তাদের পদকের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত অর্থ ফেরত দিতে হবে।
মতামত দিন