জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৬২ অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি ও রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের আরও বড় রদবদল করা হয়েছে। এ বার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশের এই ৬২ কর্মকর্তাকে নতুন পদে পদোন্নতি দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জনস্বার্থে উল্লেখকৃত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

বদলিকৃত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে নতুন স্থানে যোগদান করতে হবে। নির্দেশনা অমান্য করলে ২২ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে।

মতামত দিন